দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

জিয়ানগর ( পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে দৌড়ে রাস্তা পাড় হতে গিয়ে অটোরিকশার চাপায় আশরাফুল আবির (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জিয়ানগর- বালিপাড়া সড়কের ঘোষেরহাট গোডাউন এলাকায় মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। এ ঘটনায় অপর আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশা চালক মামুন শেখ (৫৫)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন গোডাউন ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় শিশু আবিরকে একটি ইজিবাই ধাক্কা দিলে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আবিরকে উদ্ধার করে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকো মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আবির এর মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল থেকে তার আত্মীয়-স্বজন নিয়ে যান।
এদিকে ইজিবাইক চালক মোঃ মামুন শেখ (৫০) মাথায় আঘাত পাওয়ায় তাকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ইজিবাইক সহ তাকে ইন্দুরকানি থানা পুলিশ হেফাজতে নিয়ে যান। এ ঘটনায় ইন্দুরকানি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে থানার ওসি মোহাম্মদ মহব্বত হোসেন জানান।
সর্বশেষ
Developed by bd it support