দুই বাংলার যৌথ সম্পাদনায় বাংলার ইতিহাস অন্বেষণ -২ বইয়ের লেখা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক,বারাসাত:
ইতিহাস চর্চার জগতে বাংলার ইতিহাস অন্বেষণ একটি ঐতিহ্যমন্ডিত নাম । গতবছর সানন্দে প্রকাশিত হয়েছিল দুই বাংলার গবেষকদের বিপুল লেখা সম্মিলিত একটি বিশাল গ্রন্থ বাংলার ইতিহাস অন্বেষণ আর তার ঠিক এক বছর পর শুভ মহাষষ্ঠীর দিনে আবারো লেখা চেয়ে আবেদন করলো বাংলার ইতিহাস অন্বেষণ সম্পাদকমন্ডলী। এবছর সম্পাদনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. মোছা. রূপালী খাতুন ও চম্পাহাটি সুশীল কর মেমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. তুষার বরন হালদার । সংকলনে লেখা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ২২/১২/২০২৪ । ভারত বাংলাদেশ দুই দেশের শিক্ষক গবেষক ও শিক্ষাবিদের কাছ থেকে বাংলার অপ্রকাশিত ইতিহাসের ওপরে স্বরচিত গবেষণামূলক প্রবন্ধ পাঠাবার জন্য অনুরোধ করা হচ্ছে । বাংলার ইতিহাস অন্বেষণের সাবেক সম্পাদক কৌশিক দত্তের মতে, “এর ফলে দুই বাংলার মধ্যে শিক্ষা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এই বিশ্বাস রেখেই আমাদের এই প্রকল্পের সূচনা । আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব এবং এই বই কালের নিরিখে গবেষকদের কাছে একটি যুগান্তকারী বই হিসাবে পরিগণিত হবে আমরা আশা রাখি ।” পরিশেষে তিনি দুই বাংলার আপামর জনসাধারণকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: