দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য নন্দিনী ডাক্তার হতে চায় | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য নন্দিনী ডাক্তার হতে চায়

15 August 2026, 11:52:52

 

পাইকগাছা খুলনা প্রতিনিধি:

জীবনের শুরু থেকেই দারিদ্রতার সাথে লড়াই করা এক অদম্য কিশোরী নন্দিনী। দারিদ্রের কষাঘাত তার কাঙ্খিত বাসনাকে দমাতে পারেনি। সেই ৫ম শ্রেণী থেকে রাত জেগে নিদ্রাতুর লোচনে ললাট লেখনের অন্বেষণে সে সাফল্য পেয়েছে। সে প্রমাণ করেছে স্থির লক্ষ্য, অধ্যাবসায়, ও উন্নত চিন্তা থাকলে যে কোন সাফল্য হাতের মুঠোয় আনা সম্ভব। নন্দিনী শীল এ বার যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ (গোন্ডেন +) পেয়েছে। সর্বমোট ১২৫০ নম্বরের ভিতরে সে ১১৩৫ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সীমাহীন দারিদ্রতার সাথে লড়াই করা অদম্য নন্দিনী ছোট বেলা থেকেই ছিলো অত্যন্ত মেধাবী। তার পিতা নীলকোমল শীল খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। পেশায় একজন স্বল্প আয়ের সেলুন দোকানদার ও মাতা পার্বতী শীল একজন গৃহিনী। ২ বোনের মধ্যে বড় সে। তার স্বপ্ন ভালো মানুষ হয়ে সমাজ, দেশ ও পরিবারের জন্য কাজ করা। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। নন্দিনী দেশবাসীর কাছে আশীর্বাদ/ দোয়া চেয়েছেন।
তার পিতা নীলকোমল শীল বলেন, “অনেক কষ্ট করে মেয়েটির পড়া লেখার খরচ যুগিয়েছি। অনেক শিক্ষক তার পড়ালেখা সহযোগীতায় আন্তরিক ছিলেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে।”
তার পড়ালেখা চালাতে অনেক টাকা প্রয়োজন। নন্দিনীর পিতা সরকারীভাবে বা সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭১৪ ৬৩ ৩৫ ৭২।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: