দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে এসএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন

মুফিজুর রহমান নাহিদ:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম,বিপিএম। দুপুর ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে আকস্মিক পরিদর্শনে যান।এসময় পুলিশ কমিশনার কে শুভেচ্ছা জানান দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মুফিজুর রহমান।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি ফাঁড়ির সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা, পুলিশ সদস্যদের মেস ও ব্যারাক ঘুরে দেখেন।
এ সময় তিনি ফাঁড়িতে দায়িত্ব পালনরত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সতর্কতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: