তেরখাদায় পূজামণ্ডপে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মিল্টন মুন্সী

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্টন হোসেন মুন্সী। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দেন তিনি।
বারাসাত ইউনিয়নের ভুজনীয়া, সীতারামপুর, কালিনগর ও মথুরাপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে মিল্টন হোসেন মুন্সী পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সঙ্গে কথা বলেন। দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদান তুলে দেন তিনি।
মতবিনিময়কালে মিল্টন হোসেন মুন্সী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—বাংলাদেশ সবার।’ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, সেটিই প্রত্যাশা। ধর্মীয় পরিচয় ও মতপার্থক্যকে কেন্দ্র করে কোনো বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
তেরখাদার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে মিল্টন হোসেন মুন্সী বলেন, বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মিলেমিশে বসবাস করছেন। এ সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক কল্যাণ কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন আমিন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিথি বেগম, বিএনপি নেতা অভিজিত বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
মো. মিল্টন হোসেন মুন্সী তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বারাসাত ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: