তেরখাদায় চালু হলো ‘সততা স্টোর’ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় চালু হলো ‘সততা স্টোর’

12 September 2026, 2:00:53

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলা সদরে ‘সততা স্টোর’ নামে একটি নতুন সুপার শপের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলা সদরের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ সুপার শপের কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নতুন এ সুপার শপে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসহ নানা ধরনের সামগ্রী রাখা হয়েছে। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে পণ্যগুলো সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে। ফলে প্রয়োজনীয় পণ্য এক জায়গা থেকেই কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
সততা স্টোরের অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের ভেজাল পণ্য পাওয়া যাচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে ভালো ও আসল পণ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘ভোক্তাদের হাতে আসল ও নির্ভেজাল পণ্য তুলে দেওয়ার লক্ষ্যেই আমরা এই সুপার শপ চালু করেছি। সব ধরনের মানসম্মত পণ্য নিশ্চিত করার চেষ্টা থাকবে আমাদের। ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের অন্যতম লক্ষ্য।’
রাকিবুল ইসলাম আরও বলেন, ‘আমরা আশা করছি, তেরখাদার মানুষ আমাদের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং ক্রেতাদের কাছ থেকে সর্বোচ্চ সাড়া পাব।’
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা সুপার শপটির সাফল্য কামনা করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: