তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংরক্ষিত নারী সদস্য শিখা বেগম। তাঁর এ দায়িত্ব গ্রহণ ইউনিয়নের স্থানীয় সরকার ব্যবস্থায় নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর বড় ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন ভারতে চিকিৎসাধীন থাকায় তাঁকে দেখতে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে শিখা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিখা বেগম তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁর ওপর অর্পিত এ দায়িত্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
এদিকে, চেয়ারম্যান মোঃ আবু বকর মিঞা তাঁর ছেলের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি সফর শেষে যেন তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্যও সবার দোয়া কামনা করেছেন।
অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম মোঃ মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যত্ন, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে শিখা বেগমের এ দায়িত্ব গ্রহণ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তাঁর দায়িত্ব পালনকালে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে নাগরিক সেবা পাবেন—এমন প্রত্যাশা ইউনিয়নবাসীর। তুমলিয়া ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এমন প্রত্যাশা সবার।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: