তালা উপজেলা পরিষদ চত্বরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরের মধ্যে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে প্রকাশ্যে ধূমপানের দায়ে অপর একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার বারুইহাটির সরদার আবিয়ার রহমানের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি হচ্ছিল। তাঁকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালত ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দোকানের সামনে প্রকাশ্যে ধূমপান করায় একই উপজেলার জেয়ালা গ্রামের জুয়েল রানাকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, দোকানিকে এসব বিষয়ে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক না মানায় তাকে জরিমানাসহ তাঁর দোকান সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: