তালায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

তালা প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সম্প্রতি তালার তেঁতুলিয়া ইউনিয়নে খুলনা-পাইকগাছা সড়কে ঝটিকা মিছিল করে। ওই মিছিলের প্রতিবাদে তালা উপজেলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে তালা জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাকবাংলো চত্বরে প্রতিবাদ সমাবেশ তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক, যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, আসাদ, তালা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মদ আলী, খলিলনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিন, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজ, সদস্য সচিব ওলিয়ার রহমান ওলি, জালালপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আল আমিন, মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন, সদস্য সচিব সরজিৎ সরকার ও সাবেক ছাত্রনেতা জি এম ফারুক প্রমুখ।
###
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: