তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন : জনমনে ক্ষোভ  | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন : জনমনে ক্ষোভ 

10 September 2026, 1:10:34

 

তালা প্রতিনিধি:

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন : জনমনে ক্ষোভ
সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি মহান্দী-কাটবুনিয়া ২ কিলোমিটার সড়কের পাকা করণের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে নকশা পরিবর্তন করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুসারে, ২০০ বছরের পুরাতন ও মজবুত সড়কটি খালের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় শাহিনুর সরদার ও মোঃ আক্তার হোসেন জানান, মূল সিডিউল অনুযায়ী পুরাতন ঐতিহ্যবাহী সড়ক বরাবরই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই খালের ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ পাড় দিয়ে পিচ ঢালাই রাস্তা করা যাবে না। এতে সামান্য বর্ষাতেই সড়কটি খালে বিলীন হয়ে যাবে। সেই সাথে  সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে। তাঁরা আরও জানান,মান্নান মোড়লের মৎস্য ঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি পুরাতন অবস্থান ধরে নির্মাণ করা হোক।

শত বছরের ঐতিহ্যবাহী শক্ত রাস্তা কেটে কেন খালের পাড় দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে, তার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ জবাবদিহিতা প্রয়োজন। জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে  তদন্তপূর্বক কঠোর  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: