জিয়ানগরে তাঁতী দলের অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা শাকিল হাওলাদার গ্রেফতার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা শাকিল হাওলাদার (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শাকিল হাওলাদার জিয়ানগর উপজেলার গাবগাছিয়া গ্রামের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে। তিনি জিয়ানগর উপজেলা যুবলীগের সহ- সম্পাদক পদে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিয়ানগর থানার এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই শাহীন, এএসআই মুরাদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাকিল হাওলাদারকে গ্রেফতার করে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার ফকিরহাট বটতলা বাজারে উপজেলা তাঁতী দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার শাকিল হাওলাদার ওই মামলার আসামি। তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: