জিয়ানগরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে বীজ-সার পাবেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে খেসারি, মুগ, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জিয়ানগর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ মো. শওকত হোসেন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে খেসারি ও মুগ ডালের আবাদ এবং সরিষাসহ হাইব্রিড ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সর্বশেষ
Developed by bd it support