জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

16 August 2026, 11:54:24

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
“মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাঈদী । রেলী শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও বক্তাব্য সহকারি কমিশনার ভূমি মোঃ ওলিউর রহমান উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ বাংলাদেশ জামাত ইসলামের জিয়ানগর শাখা আমির মাওলানা মোঃ আলী হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি এইচ এম ফারুক হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক মাস্তান হাফিজ সাধারণ সম্পাদক প্রেসক্লাব মোঃ মনিরুজ্জামান খান
রিপোর্টার ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম উপজেলা মৎস্যজীবী জলের সভাপতি মোঃ মামুন কাজী মৎস্যজীবী নেতা মোঃ হামেদ জোমাদ্দার শ্রেষ্ঠ মৎস্য খামারি আরিফ হোসেন । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জিয়ানগরের নদী, খাল, বিল ও জলাশয়কে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণ করা গেলে এ অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।
অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফাহাদ রহমান ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: