জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগর শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল নির্বাচিত হয়েছেন | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগর শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল নির্বাচিত হয়েছেন

7 August 2026, 8:34:08

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম,খুলনা মহানগর শাখার নির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক হিসাবে সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল নির্বাচিত হয়েছেন।তার এই অর্জন  মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মানিত ও সুসংগঠিত করবে বলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবৃন্দ প্রত্যাশা করছে।তার এই সফলতায় বিভিন্ন সংগঠন, আত্মীয় -স্বজন,বন্ধু মহল, স্বজন ও পরিচিতজনদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও আশার সঞ্চার করেছে।

 

 

তার এই অর্জনে অনুভূতি ও তার দায়িত্বশীল কার্যক্রম সম্পর্কে টুটুল বলেন,মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খুলনা মহানগরের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

এই সম্মানজনক দায়িত্ব আমার জন্য শুধু গর্বের নয়, বরং এটি একটি বড় আমানত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ন রেখে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১ নম্বর সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman -এর প্রতি। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও আদর্শ আমাদের অনুপ্রেরণার উৎস।

একই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার Ishraque Hossain – ইশরাক হোসেন (এমপি) মহোদয় এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড.কে এম আই মন্টি মহোদয়-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বদা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এছাড়াও যারা সবসময় আমার পাশে থেকে সাহস, অনুপ্রেরণা ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।

মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দান করেন এবং সংগঠন, দেশ ও মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার সামর্থ্য দান করেন। আমীন।

সবার আগে বাংলাদেশ। 🇧🇩
বাংলাদেশ জিন্দাবাদ। 🌾

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: