‘জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন আর জনসেবার মাধ্যমেই দিতে চাই’ — তেরখাদায় এমপি হেলাল

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদায় শিক্ষা, পরিবেশ ও মানবিক সহায়তাকে কেন্দ্র করে দিনব্যাপী একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পালন করেছে জেলা পরিষদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি সব সময় মানুষের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন, সুশাসন ও জনসেবার মাধ্যমেই দিতে চাই। সমাজের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে, শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় সহযোগিতা পায় এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন রাষ্ট্রের সহায়তা থেকে বঞ্চিত না হয়—সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। মানুষের কল্যাণে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী তেরখাদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পানির পট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু ও আশরাফুল আলম নানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা কৃষক দল নেতা শেখ আবু সাঈদ, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির,মিল্টন হোসেন মুন্সী, বিল্লাল হোসেন, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর এবং সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে এমপি আজিজুল বারী হেলাল বলেন, “পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা খাতে বিনিয়োগই একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ এবং উন্নয়ন—এই তিনটি বিষয়কে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “তেরখাদার উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তনে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগে বিএনপি সব সময় পাশে থাকবে। মানুষের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: