চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী বিএনপি নেতা মোল্লা রিয়াজুল ইসলামের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

রূপসা প্রতিনিধি:
রূপসায় নৈহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপি’র নেতা মোল্লা রিয়াজুল ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের ১২টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকাল সাড়ে ৫টায় তালিমপুর গ্রামে অবস্থিত আদি খুলনা খুলনাশ্বরী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে সনাতনীদের সঙ্গে শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করেন। এই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য জননেতা আজিজুল বারী হেলালের পক্ষে সকল সনাতনী ভাইবোনেদের মাঝে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একটি অংশ। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের বিপুল সমর্থনে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তাই আপনারা নির্বিঘ্নে কোন প্রকার ভয়- ভীতি ছাড়া আপনাদের উৎসব পালন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এ সময় পূজা মন্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মহিলারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পাশাপাশি বিএনপি নেতা মোল্লা রিয়াজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকল সনাতনী সম্প্রদায়ের লোক তাকে সমর্থন ব্যক্ত করেন। এ সময় পুজো মণ্ডপ কমিটির সভাপতি রঞ্জন কুমার দে, সিনিয়র সহ-সভাপতি গৌতম দাস, সহ-সভাপতি মিলন কুমার দে, সাধারণ সম্পাদক রবিন কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রেমদাস, কোষাধক্ষ্য লক্ষণ দাস, সঞ্জীব কুমার দে সহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি’র এ নেতার সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: