চন্ডীপুর ও পাটনিখালী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী জুবায়ের রহমান

উওম কুমার বাবু,কয়রা প্রতিনিধি:
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ জুবায়ের রহমান।
মঙ্গলবার সকাল তিনি ইউনিয়নের চন্ডীপুর সর্বজনীন দুর্গামন্দির এবং পাটনিখালী সর্বজনীন দুর্গামন্দিরে উপস্থিত হন। মণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ জুবায়ের রহমান দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা এবং সার্বজনীন আয়োজনের খোঁজ-খবর নেন। তিনি মণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে একান্ত আলাপচারিতায় মিলিত হন।
আলাপচারিতায় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সার্বজনীন সামাজিক উৎসবে পরিণত হয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে যেকোনো সহায়তায় তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবেন।
এসময় পূজা আয়োজন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জুবায়ের রহমানের সমর্থক ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: