গীতিকার এস এম দেলোয়ার জাহানের “ভবের এই দুনিয়ায়” গানটি রিলিজ হয়েছে

বঙ্গ বিনোদন :
সম্প্রতি এস এম দেলোয়ার জাহানের “ভবের এই দুনিয়ায়” গানটি রিলিজ হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগীতশিল্পী শায়লা রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ভয়েস অফ শায়লা থেকে। গানটির গীতিকার এস এম দেলোয়ার জাহান।
“ভবের এই দুনিয়ায়” গীতিকার এস এম দেলোয়ার জাহানের লেখা গানটির সুর করেছেন ওসমান সজীব।
গানটি নিয়ে সংগীতশিল্পী শায়লা বলেন, ‘আমার সত্যিই সৌভাগ্য হয়েছে, দেলোয়ার ভাইয়ের কাছ থেকে গানের লিরিক্স সংগ্রহ করবার। যিনি জীবনে অনেক গান লিখেছেন। ভবের এই দুনিয়ায় লেখা গান গেয়ে আমি সত্যি আনন্দিত, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী, শ্রোতাবন্ধুগণ বেশ আনন্দ উপভোগ করতে পারবেন’।
শায়লা রহমান একজন স্বতন্ত্র সংগীতশিল্পী। যিনি ব্যক্তিগত জীবনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও গানকে ভালোবেসে, গানের মায়ায় বাধতে চান তার ভক্তদের। সবাই তার জন্য দোয়া করবেন যেন আজীবন গানের সাথে থাকতে পারে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: