গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

27 August 2026, 8:27:49

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

জিয়ানগর উপজেলার গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ছবি হালদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ নুরুল আমিন শিকদার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়ানগর মোঃ মনিরুজ্জামান খান সভাপতি গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ আলতাফ হোসাইন ইমাম ও খতিব প্রাচীনতম তিন গম্বুজ শিকদার বাড়ি জামে মসজিদ আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য আদর্শ। তাঁর জীবনের শিক্ষা অনুসরণ করে কোমলমতি শিক্ষার্থীদের সত্যবাদী, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: