বুধবার ২৫ নভেম্বর, ২০২৬

কয়রায় সড়কের পাশে ইয়াবা বেচাকেনা, আটক দুই যুবক

25 November, 2026 7:28:39

 

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রায় ইয়াবা কেনাবেচার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু মুছা সানার ছেলে আলামিন হোসেন (২০) ও আব্দুল আজিজ সরদারের ছেলে আহসানুল্লাহ (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কয়রা থানার পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়রা সদর ইউনিয়নের পল্লীমঙ্গল এলাকায় সরকারি পিচঢালা সড়কের পাশে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছেন।

পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support