কয়রায় ঐতিহ্যবাহী ঘুগরাকাটী লঞ্চঘাটের জেটি নির্মাণের উদ্বোধন

কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কয়রা-ঘুগরাকাঠি লঞ্চঘাটেবি আইডব্লিউটিএ পল্টনের জেটি নির্মান করেন। বুধবার দুপুরে জেটিটির উদ্বোধন করেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক ও বাগালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জি এম আজগর আলীর বড় ছেলে জি এম রেজাউল ইসলাম।
এ সময় ইউপি সদস্য আজিজুর রহমান, এস এম সুমন রহমান, মো. ওয়াহিদুজ্জামান, মো. জাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, নদীর ঘাটে দীর্ঘদিন ধরে জেটিটি ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। জনদুর্ভোগ নিরসনে জি এম রেজাউল ইসলামের জেটি নির্মাণের উদ্যোগ নিলে বাস্তবায়ন করেন বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। যার ফলে, এখন আর লঞ্চে যাত্রীদের উঠানামা এখন আর কোন অসুবিধা হবে না বলে জানান স্থানীয়রা।
এদিকে জেটি নির্মান হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের আশা, নতুন জেটি চালু হলে নদীপথে যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: