কয়রায় অগ্রণী ব্যাংক পিএলসি. , জায়গীরমহল শাখার আয়োজনে রোড – শো অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কয়রায় অগ্রণী ব্যাংক পিএলসি. , জায়গীরমহল শাখার আয়োজনে রোড – শো অনুষ্ঠিত

10 August 2026, 3:46:37

 

কয়রা প্রতিনিধিঃ
এক দেশ এক QR, লেনদেন BANGLA QR! এই প্রতিপাদ্যে
খুলনার কয়রা উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি., জায়গীরমহল শাখার আয়োজনে রোড- শো অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯ টায় অগ্রণী ব্যাংক পিএলসি., জায়গীরমহল শাখার প্রিন্সিপাল অফিসার / ব্যবস্থাপক দেবাশীষ কুমার মন্ডল এর নেতৃত্বে এই রোড- শো অনুষ্ঠিত হয়েছে । রোড- শোটি ব্যাংকের সমনে থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে আমাদী বাজার অভিমুখে বের হয়। পরে সেটি একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি, জায়গীরমহল শাখার প্রিন্সিপাল অফিসার / ব্যাবস্থাপক দেবাশীষ কুমার মন্ডল, প্রিন্সিপাল অফিসার সুশান্ত মিস্ত্রী , সিনিয়র অফিসার মোঃ আলাউদ্দিন খান, অমিতাভ মন্ডল, অফিসার মোঃ আব্দুর রউফ, অনি গোলদার, মাঠকর্মী মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মনজুরুল ইসলাম, অস্থায়ী সিকিউরিটি গার্ড মোঃ শামসুল হক,গৌতম মন্ডল, আনছার সদস্য মনিরুল ইসলাম প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: