- সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত
- ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভেজাল বেকারী ও শিশু খাদ্য পণ্য ধ্বংস করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া ও বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন ষ্টোর, আবুল কাশেমের কাশেম ষ্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া ষ্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ বিস্কিট, চানাচুর, চিপস, নুডুলসসহ প্রায় দুই লাখ টাকার ভেজাল ভোগ্য ও শিশু খাদ্য পণ্য উদ্ধার করে ধ্বংস করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ভেজাল পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: