কালিগঞ্জে রূপান্তরের ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কালিগঞ্জে রূপান্তরের ক্লাইম্ব প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

7 October 2026, 5:27:28

নিজস্ব প্রতিনিধি:

ওয়াশ খাতকে শক্তিশালী করতে নাগরিক সমাজ, এনজিও ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও বেশি দায়িত্বশীল, জবাবদিহি ও ক্ষমতায়িত করার মাধ্যমে অন্তর্ভুক্তমূলক ওয়াশ সেবা নিশ্চিত বিষয়ক ‘ক্লাইম্ব’ প্রকল্পের অবহিতকরণ সভা ৭ই অক্টোবর বুধবার সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াটারএইড বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নেহাল আজমাত মহী এবং প্রজেক্ট ডেলিভারী স্পেসালিস্ট মোঃ তানজিল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের পরিচালক ( ক্লাইমেট রেজিলিয়েন্স, ডিআরআর ও এনভায়রনমেন্টাল সাসটেনেবিলিটি) ফারুক আহমেদ।
মুক্ত আলোচনায় অংশ নেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, আহাম্মাদ আলী সাহ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা খান আহাদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি এ্যাড: জাফরুল্লাহ কুতুব উদ্দিন ইব্রাহিম, নারী নেত্রী ইলা দেবী, প্যানেল চেয়ারম্যান এসএম আব্দুল রব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার বলেন, কালিগঞ্জ উপজেলা জলবায়ুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপজেলার মানুষের জন্য সুপেয় পানির সংস্থান অত্যন্ত কঠিন একটি বিষয়। সরকার সাধ্যমত এই খাতের উন্নয়নের কাজ করছে।
তিনি রূপান্তরের ক্লাইম্ব প্রকল্প বাস্তবায়নে তার দপ্তরের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই ক্ষেত্রে তিনি প্রকল্পের কার্যক্রম সমূহ অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণ করে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতের পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, ক্লাইম্ব প্রকল্পটি সুইডেন সরকারের অর্থায়নে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহায়তায়, রূপান্তর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে । প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জলবায়ু-সহনশীল, জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক ওয়াশ নিশ্চিত করার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: