কপিলমুনিতে হত্যার উদ্দেশ্যে তিন ভাইকে কুপিয়ে জখম | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কপিলমুনিতে হত্যার উদ্দেশ্যে তিন ভাইকে কুপিয়ে জখম

8 September 2026, 8:45:13

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া কাচি দিয়ে তিন ভাইকে কুপিয়ে মারাত্নক জখম করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটেছে। মাদক দ্রব্য খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। আহতরা তিন ভাই হলেন,রেজাকপুর গ্ৰামের শেখ আব্দুল আলীমের ছেলে শেখ বাবলু (৩৫), শেখ লাভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)। আহতদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রবিবার রাতে একই গ্ৰামের মোঃ হাফিজুর গাজী ও তার ছেলে শেখ বাবলুকে মারধর করে তার নাক ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। এ ঘটনার বিষয়ে সোমবার সকালে তার ভাইয়েরা জানতে চাইলে মোঃ হাফিজুর গাজী, তার ছেলে অপু গাজী ও ভাই দিপু গাজী তাদের ওপর চড়াও হয় এবং ধারালো হাসুয়া কাচি দিয়ে ঘাড়,মাথা ও হাতে কুপিয়ে জখম করে। এতে তিন ভাই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শেখ বাবলু ও শেখ লাভলুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা কয়েকজনকে মারধর করেন। যাতে হাফিজুরের মাদকাসক্ত ছেলে অপু গাজী আহত হয়। তাকেও পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই বিষয়ে অপুর পিতা মোঃ হাফিজুল গাজী জানান, আমার ছেলে মাদক সেবী। মারধর করা ভুল হয়েছে। তারা আমার ছেলেকেও মারপিট করে আহত করেছে। আহতদের পিতা শেখ আব্দুল আলীম জানান,অহেতুক আমার সন্তানদের খুন করার উদ্দেশ্যে কুপিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: