ঔপন্যাসের একাংশ /সুবর্ণা মজুমদার | বঙ্গ নিউজ
হোম / সাহিত্য / বিস্তারিত

ঔপন্যাসের একাংশ /সুবর্ণা মজুমদার

23 August 2024, 8:16:48

 

প্রকৃতির বিক্ষিপ্ত লীলা সেই একটি দিন,
সারাদিন রৌদ্রের সোনালী লুকোচুরির
শেষান্তে থোকা থোকা মেঘ আকাশে।
সান্ধ্য মেঘ রূপ নিয়েছো মোহিনীর,
অদ্ভূত এক মন্ত্রমায়ায় আচ্ছন্ন পৃথিবীটা থমকে দাঁড়িয়েছিলো যেন কোন ঐতিহাসিক সাক্ষী থাকবে বলে।
চরম অপেক্ষার অবসানে নিশ্চিত হবে
জীবনরেখা।
থামবে হৃদয়ের অনাহুত প্রলয়।
দিবাকর ও মনির মিলন তিথি এলো শেষে,
সামাজিক অসামাজিক শব্দ দুটোর ঘর্ষণে ঘনঘন বজ্রপাতে কোন হেলদোল ছিলনা তাদের।
ছিঁড়ে ছিলো লক্ষ কোটি বাঁধার বাঁধন,
লগ্নটা গোধূলি ছিলো বোধকরি।
রাঙিয়েছিলো মোহিনী রঙে মনির বিস্তীর্ন সিঁথি।
জ্বলে উঠেছিলো মনি পঞ্চনাগের মস্তকে।ভালোবাসায় গাঁথা মনি মানিক্যের মালায়
হলো মালা বদল ।
শঙ্খধ্বনি বেজে ছিলো তবে পৃথিবীতে নয়!
স্বর্গলোক থেকে অলক্ষ্যে।
মনে মনে তাদের সংসার মূলত সেই থেকেই শুরু,
শেষ বয়সে অনিবার্য মিলন সামনে রেখে যৌবনের দিনগুলো তারা নষ্ট করতে নারাজ।
তাদের মিলন বিরহে হোক ভবিতব্য উপন্যাস।
মনির ঘনঘন একটি কথা উচ্চারনে
শুদ্ধ হয় প্রকৃতি!
তুই আমার মন
তুই আমার,,,,,,।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: