ওসমানীনগরে আনসার-ভিডিপির নিরাপত্তায় ৩৯টি মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

ওসমানীনগরে আনসার-ভিডিপির নিরাপত্তায় ৩৯টি মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন

22 October 2026, 11:11:05

মো: ফজলু মিয়া,ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: 

সিলেটের ওসমানীনগর উপজেলায় আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩৯টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপগুলোতে ৬ জন করে সর্বমোট ২৪২ জন
আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। উপজেলা প্রশাসনের নির্দেশনায় গত ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা আট দিন তাঁরা পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করেন।
উৎসব চলাকালে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জনস্থলগুলোতেও বিশেষ সতর্কতা ও নিরাপত্তামূলক টহল জোরদার করা হয়। আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন ও নজরদারির ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভক্তরা উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের সমন্বয় এবং আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কারণে ৩৯টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাঁরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: