একজন শিক্ষার্থীকে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে -রূপসায় এমপি আজিজুল বারি হেলাল

রূপসা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল বলেছেন, শিক্ষা একজন শিক্ষার্থীকে শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনে সহায়তা করে না, বরং জ্ঞান, বিবেক, মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠন ও দেশকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি। একজন মেধাবী ও কৃতী শিক্ষার্থী একটি পরিবার, একটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি সমাজ এবং সর্বোপরি দেশের অমূল্য সম্পদ। এই মেধা ও প্রতিভাকে যথাযথভাবে বিকশিত করতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মধ্যে সততা, মানবিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। সময়ের মূল্য বুঝতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। হতাশা, অলসতা, মাদক ও অসৎ সঙ্গ থেকে নিজেদের দূরে রাখতে হবে। জীবনে ব্যর্থতা আসতেই পারে, তবে ব্যর্থতায় থেমে না গিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শুধু নিজের প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলেই হবে না, দেশ ও মানুষের জন্য কিছু করার মানসিকতাও তৈরি করতে হবে। একজন শিক্ষার্থীকে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং অন্যায় ও মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় শিক্ষা, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাসী। একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে তরুণরা নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ নেতৃত্বে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে। রাজনীতি মানে শুধু ক্ষমতা কিংবা পদ-পদবি নয়, রাজনীতি হলো মানুষের সেবা, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের জ্ঞান, যোগ্যতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। ভবিষ্যতে রাজনীতিতে যারা আসবে, তাদের সৎ, মেধাবী ও জনকল্যাণে নিবেদিত হতে হবে। আমরা এমন একটি প্রজন্ম চাই, যারা নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। মনে রাখতে হবে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাই নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
তিনি ১৭ নভেম্বর (মঙ্গলবার) সকালে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এসএসসি- ২০২৬ পরীক্ষায় সাফল্য অর্জনকারী অস্বচ্ছল, মেধাবি শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি খান আহমেদুল কবীর চাইনিজ। সন্মানিত অতিথির বক্তৃতা করেন অত্র অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ শাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, বিদ্যালয়ের অ্যালমনাই এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, খান মারুফুল হক,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সদস্য সচিব আজিজুর রহমান,মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, ওবায়েদ ফরাজী,সিহাবুল ইসলাম,সাজ্জাত হোসেন, শামীম হাসান, ফিরোজ মাহমুদ, মহিতোষ ভট্টাচার্য, রেজাউল ইসলাম রেজা, খান আলিম হাসান, মাসুদ খান, জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, ফরহাদ হোসেন, তরিকুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম সোহাগ, নাঈম আহম্মেদ, খান ওলিয়ার রহমান, রহিমা আক্তার নয়ন, জিএম হিরোক, শামীম মোল্যা প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: