মঙ্গলবার ৩ নভেম্বর, ২০২৬

এইচএসসিতে উপজেলার শ্রেষ্ঠ ফলাফলে তালা মহিলা কলেজে আনন্দ উৎসব

2 November, 2026 10:00:09

‎তালা প্রতিনিধি:
‎২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করায় কলেজে আনন্দ-উৎসব ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও মানসম্মত পাঠদানের ফলেই এই গৌরবোজ্জ্বল সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎এ সময় উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
‎উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটির পাসের হার ৫৮.১৮ শতাংশ। এছাড়া ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলের এই সাফল্যকে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশের প্রতিফলন হিসেবে বর্ণনা করে কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানান।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support