উন্নয়ন বঞ্চিত তালা সদরের সার্বিক উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি:
অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত তালা উপজেলা সদর উন্নয়নে, তালা সদর উন্নয়নে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উন্নয়ন কমিটির আয়োজনে, মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তালাস্থ উত্তরণ প্রশিক্ষন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্বদ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম’র সভাপতিত্বে এবং উন্বনয়ন কমিটির সভাপতি উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসনে, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল ইসলাম, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ^াস, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, শিশু তীর্থ’র অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সাবেক ছাত্রদল নেতা মারুফ-উল-ইসলাম, মেহেদী সাগর, ফারুক জোয়াদ্দার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বি. এম. জুলফিকার রায়হান, সেলিম হায়দার ও ছাত্রনেতা রিপন ইসলাম প্রমুখ।
সভায়- তালা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা, তালায় স্থায়ী বাসস্ট্যান্ড নির্মান, ইকো পার্ক নির্মান, কার্প জাতীয় মাছের গবেষণা কেন্দ্র নির্মান, ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম নির্মান, কারিগরি কলেজ নির্মান, গবাদিপশু উন্নয়ন কেন্দ্র নির্মান, পুরাতন ডাকবাংলা অপসার করে আধুনিক ডাকবাংলো ভবন নির্মান, জেলা পরিষদের অধিনে সুপার মার্কেট তৈরি, বাইপাস সড়ক নির্মান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক উন্নয়নসহ তালার সার্বিক উন্নয়নে নানান প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসময় প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব দল-মত নির্বিশেষে তালাবাসীর সহযোগীতায় তালার উন্নয়নে পর্যায়ক্রমে উন্নয়নমুলক সকল কার্যক্রম বাস্তবায়ন করার আশ্বাস দেন। এসময় শিক্ষক, উন্নয়ন কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: