শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬

আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া

29 October, 2026 10:16:50

 

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ডও মাদক মুক্ত সমাজ গড়তে চান মো: ইউসুফ মিয়া, একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যাসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মো: ইউসুফ মিয়া। আসন্ন নির্বাচনে এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক জীবনে মো:ইউসুফ মিয়া,শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্বও পালন করছেন।
আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে মো: ইউসুফ মিয়া আমাদের প্রতিনিধিকে বলেন, আমি “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি, আমার ছোট্র বেলার অনেক স্মৃতি জরিয়ে আছে এলাকার জনগণের ভালোবাসার । মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হিসেবে আপনাদের কে নিয়ে একটি আদর্শ সমাজ আপনাদের উপহার দিতে চাই।” তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,ড্রেনেজ ব্যবস্হা,সমাজ থেকে মাদক মুক্ত এবং দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, “কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, দখলমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।”
জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support