আদর্শিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে…….আজিজুল বারী হেলাল | বঙ্গ নিউজ

আদর্শিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে…….আজিজুল বারী হেলাল

1 November 2024, 4:48:37
রূপসা (খুলনা) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন আদর্শিক  নিরাপত্তার বাংলাদেশ গড়তে সাংবাদিকদের নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। তিনি বলেন বিগত সরকার সাংবাদিকদের মতামত হনন করেছিলো। বিগত ১৬ বছরে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছিলো৷ দেশ সেবায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে তাদের মত প্রকাশ করতে হবে। তিনি বলেন জাতীয়বাদী দল সরকার গঠন করতে পারলে বাংলাদেশে তৃমূল পর্যায়ে সম্প্রতির বন্ধনে সকল আবদ্ধ করা হবে। রূপসা তেরখাদা দিঘলিয়াকে মডেল আসন হিসাবে বাংলাদেশের বুকে স্থান করতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি আজ ১ নভেম্বর সকালে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রূপসা উপজেলা বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তৃতা করেন রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান। উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা আবু হোসন বাবু,সাবেক জেলা বিএনপি নেতা আঃ রশিদ শেখ,মোল্যা খায়রুল ইসলাম।
বক্তৃতা করেন বিএনপি নেতা জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,রয়েল আজম,স্বেচ্ছাসেবকদল নেতা উজ্জল সাহা,বিএনপি নেতা মহিউদ্দিন শেখ,মহিউদ্দিন মিন্টু,আজিজুর রহমান,আঃ মালেক শেখ,সাইফুল ইসলাম পাইক,রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলি, সহ-সভাপতি আঃ কাদের,সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু,সাইফুল ইসলাম বাবলু,সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক খান মিজানুর রহমান,আল মাহমুদ প্রিন্স, হামিদুল হক,আকতার খান,চিত্ত রঞ্জন সেন,বেনজির হোসেন,শাহরিয়ার হোসেন মানিক,মোস্তাফিজুর রহমান, চন্দন ভট্টাচার্য,বিএম শহিদুল ইসলাম,নাইমুজ্জামান শরিফ,হাসানুজ্জামান মনি,রেজাউল ইসলাম তুরান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: