মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক পটগান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক গনসচেতনতা মূলক পটগান ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় কেসিসির ২১নং ওয়ার্ডের ভৈরব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনা এই পটগানে মানব পাচারের কারন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মুক্তার বেগম ও জবা দাস বিজয়ী হন। অনুষ্ঠান ছাত্র, শিক্ষক, সরকারী বেসরকারী চাকুরীজীবী, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, গৃহিনী, সারভাইভারসহ প্রায় ২৫০জন মানুষ অনুষ্ঠানটি উপভোগ করে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

