রূপসায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই বোনের মৃত্যু
রূপসা প্রতিনিধি :
রূপসায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দা শারিরীক প্রতিবন্ধী মাসুদ রানার শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।
নিহতদের বাবা মাসুদ রানা একজন প্রতিবন্ধী ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক মেয়ে আছে।
স্থানীয়রা জানায়, মাসুদ প্রতিবন্ধী হওয়ায় অন্যের বাড়িতে কাজ করে খাবার এনে সন্তানদের খাওয়ায় মা নার্গিস বেগম।নিহতদের ঘরে ইদুঁর মারার জন্য চিড়ার মোহার সঙ্গে বিষাক্ত বিষ জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়ে রেখে দেয়। পরবর্তীতে ঘরে থাকা ওই চিড়ার মোয়া খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে রাতে।
অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দুই জনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ১৩ নভেম্বর বিকালে একজন ও ১৪নভেম্বর সকালে একজন মারা যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. মনিরুল ইসলাম।
এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ আসেনি। অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরও জানান।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

