জিয়ানগরে টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ

21 November 2026, 9:05:33

 

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকা পিরোজপুরের জিয়ানগরে টানা তিন দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারও দিনভর অব্যাহত রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

টানা বৃষ্টির কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজে বের হতে না পারায় দৈনন্দিন আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেকেরই দিন কাটছে কর্মহীন অবস্থায়। অন্যদিকে বৃষ্টির কারণে সড়ক ও বাজার এলাকায় মানুষের চলাচলও কমে গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে যাঁরা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল, তাঁদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে। অতি বৃস্টির কারনে আমন ধান হেলে পড়াসহ বিভিন্ন শাকসবজির ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরো কয়েকদিন স্থায়ী হলে স্কুলগামী ছোট ছোট শিক্ষার্থীদেরও দূর্ভোগে পড়তে হবে।

তবে পিরোজপুরের আবহাওয়ার পূর্বাভাসেও আরো কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ