শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

21 November 2026, 6:17:28

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৭০০ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে দুটি কেন্দ্রে (বাংলা,ইংরেজী,সাধারন গণিত ও বিঞ্জান) চারটি বিষয়ের উপর প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় পরিষদের রাজস্ব আয়,(হোল্ডিং ট্যাক্র ও ব্যবসায়ীক কর) থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এর লক্ষ্যে আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ও আমরিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা ও দরগাাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন,আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাশ,অভিভাবক মোঃ সায়েম,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সিতু মিয়া,পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুক আলী,অভিভাবক ও মহিলা সদস্যা মোছাঃ মরিয়ম বেগম,ইউপি সদস্য গোলাম কিবরিয়া ও সুমন মিয়া প্রমুখ।

এ ব্যাপারে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া বলেন,একটি জাতির সার্বিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়া। কাজেই গত বেশ কয়েক বছর ধরে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারন জনগন কর্তৃক হোল্ডিং ট্যাক্র(কর) যা আদায় করা হয় সেই ট্যাক্রের টাকা থেকে ইউনিয়নের সাধারন জনগনের ছেলেমেয়েদের পড়াশুনায় মনোনিবেশ করতেই মূলত এমন উদ্যোগ। তিনি বিশ্বাস করেন যে ইউনিয়নের সচেতন জনগন একটু বেশী সচেতন হয়ে তাদের সন্তানদের স্কুলগামী করলে যেমন প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং এই পশ্চাৎপদ অবহেলিত জনপদ দরগাপাশা ইউনিয়নের নতুন প্রজন্মের সন্তানরা একদিন উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিরাট অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এই ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে ও বিভিন্ন গ্রামের বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল থাকলেও অধিকাংশ টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে আছে। টিউবওয়েল দিয়ে পানি না আসায় ছাত্রছাত্রীসহ সাধারন জনগন বিশুদ্ধ পানীয় জলের অভাবে নদী নালা ও খাল বিলের পানি পান করে বিভিন্ন ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলে তিনি বিষয়গুলোর দিকে নজর দিতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছুফি মিয়া কর্তৃক শিক্ষার মানোন্নয়নে এমন মহতী উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি বলেন,সুনামগঞ্জ হচ্ছে একটি হাওরবেস্টিত জনপদ ও এখানকার শিক্ষার মান নিম্নমুখী। তাই শিক্ষার মান বাড়াতে এবং অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিশুদের স্কুলগামী করতে এই প্রাথমিকস্তরে মেধা যাচাই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এমন উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ