কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওযার্ড বাসিন্দা মোহাম্মদ মোদাব্বির হাসান (মানিক) এক ব্যত্তিক্রমী উদ্যোগে ৪০ জন বিধবা অসায় নারী পেল দুপুরের পেট পুরে খাবার,সাদা ভাত,সবজি,গরুর মাংস,ডাল।মোদ্দাবির হাসান (মানিক)৷ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমার মৃত দাদা দাদী, বাবা মায়ের স্মরণে আমার ইচ্ছে ছিল ৪০ জন বিধবা অসহায় নারীকে পেট পুড়ে খাবার খাওয়ানোর। সব কিছুই মালিক মহান আল্লাহতালা আমি উসিলা মাত্র, আমি প্রতি বছর ভাটিরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সকল শিক্ষক ও ছাত্রদের নিয়ে একসাথে খাবার খেতাম। এইবার ইচ্ছে করলাম ৪০ জন বিধবা অসহায় নারীকে দুপুরের খাবার খাওয়াবো। শুক্রবার কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে ৪০ জন অসহায় নারীদের নিয়ে হোটেল আলামিন এ নিয়ে দুপুরের খাবার খেলাম। অনেক দিনের একটি আশা আজ পূর্ণ হলো।
আমি সবসময়ই চেষ্টা করি, গরীব অসহায়দের পাশে দাড়াতে।আমৃত্যু পযর্ন্ত এই গরীব অসহায়দের পাশে দাড়াতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন।
দড়িসোম এর তাসলিমা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন অনেক দিন পরে মানিক বাবার থেকে আজ পেটপুর গরুর মাংস দিয়ে খেলাম,আমি অসহায় ৭৫০ টাকা কেজি গরুর মাংস কিনার সামর্থ আমার নেই, বছরে একবার কোরবানির ঈদের সময় গরুর মাংস খেতে পারি।আল্লাহ যেন মানিক বাবাকে বাঁচিয়ে রাখে,আর আমাদের মতো অসহায়দের পাশে থাকতে পারে।
শিমুলিয়ার মরিয়ম বিবি এবং তার বাক প্রতিবন্ধী মেয়ে খাবার খেয়ে মোদাব্বির হাসান মানিকের মাথায় হাতদিয়ে দোয়া করে বলেন আল্লাহ বাবাকে বাঁচিয়ে রাখোন। আজকে আমি এবং আমার প্রতিবন্ধী অসহায় মেয়েকে নিয়ে দুপুরের খাবার খেলাম, ঈদের সময় ও মানিক বাবা আমাদের জন্য নগদ টাকা, কাপড়, ঈদ সামগ্রী দিয়ে থাকে, ঔষধ কিনার টাকা দিয়ে সহয়তা করে।
সাংবাদিক শাহনেওয়াজ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আসলে আজকের মোদ্দাবির হাসান মানিক এই আয়োজন টা একটি ব্যত্তিক্রমী আয়োজন মনে হচ্ছে। আসলে মোদ্দাবির হাসান মানিক প্রায় সময়ে কালীগঞ্জের বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক ও এতিম ছাত্রদের নিয়ে খাবার খেতে যায়,কিন্তু আজকের এই উদ্যোগটা আরো বেশি ব্যত্তিক্রমী।আজকে এই বৈরী আবহাওয়ার কারণে ৪০ জন বিধবা অসহায় নারী একসাথে খাবারের বিষয়টি আমার কাছে ভালো লাগছে, আমার ও প্রতাশ্যা মোদ্দাবির হাসান মানিক এর মানবতার হাত প্রসস্ত হোক এটাই আমার একান্ত কামনা।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

