সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি:
শাসক হিসেবে নয় একজন সেবক হিসেবে সাধারন ভোটার ও জনগনের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে মোছাঃ ফাতেমা বেগম সাধারন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কোশল বিনিময় করছেন । তবে প্রচারনার দিকে তিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে সাধারন ভোটারগণ অভিমত ব্যক্ত করেছেন।
বুধবার সকালে সম্ভাব্য মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম এই ওয়ার্ডের প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারন জনগনের সাথে কোশল বিনিময় করেন এবং তাদের সুখে দুঃখে পাশে থাকার ঘোষনা দেন। তিনি অবহেলিত এই ওয়ার্ডগুলোর জনসাধারন স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে রাস্তাঘাট,শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থানসহ অবকাঠামো উন্নয়নের দিকে সাধারন জনগন পিছিয়ে রয়েছেন বলে মন্থব্য করেন তিনি। এই ওয়ার্ডের অবকাঠামো সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করেছেন। আগামী নির্বাচনে এই ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন তাকে ভোটে নির্বাচিত করলে সকল সমস্যা সমাধানে তিনি প্রানান্তর চেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি সংবাদকর্মীদের জানান,আমি এই ওয়ার্ডের মানুষের ভোটে নির্বাচিত হতে পারলে এখানকার জনসাধারনের শাসক হিসেবে নয় একজন সেবক হিসেবে সাধারন জনগনের মতামতের ভিত্তিতে এলাকার মানুষজনের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান। তিনি আশাবাদি এই ওয়ার্ডের জনসাধারন আগামী ইউপি নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

