জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

10 November 2026, 8:21:40

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সার চোরাচালানের দায়ে অর্থদন্ডপ্রাপ্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হুজাইফা মাহমুদ ফাহাদকে পূনরায় সারের ডিলারের নিয়োগপ্রাপ্ত করায় তার ডিলারশীপ বাতিল চেয়ে স্থানীয় কৃষকদের পক্ষে গত ০১/১১/২৬ইং তারিখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন মিছবাহ উদ্দিন নামে এক ব্যাক্তি। অভিযোগকারী হচ্ছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সার ডিলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীর এর পুত্র হুজাইফা বিগত সময়ে দীর্ঘদিন ধরে অবৈধপন্থায় বিভিন্ন জায়গায় সার পাচার করে আসছিলেন।

বিগত ২৬ জানুয়ারী ২০২৬ ইং তারিখে অবৈধভাবে সার পাচারের সময় গোপন সংবাদ এর ভিত্তিতে থানার জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর সার ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হুজাইফা মাহমুদ ফাহাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । ভ্রাম্যমান আদালতের মামলা নং ০৪ । সরকার যেখানে কৃষককে অধিক পরিমাণে খাদ্য উৎপাদনের জন্য সার ও বীজে অর্থ ভর্তুকি দিচ্ছেন, সেখানে অভিযুক্ত হুজাইফা মাহমুদ ফাহাদের মতো সারের ডিলাররা সার বীজ পাচার করে কৃষকদের করছে সর্বশান্ত । জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে সার পাচারকারীর হুজাইফা মাহমুদ ফাহাদকেই দেয়া হলো সারের ডিলারসী । অবৈধ সার পাচারকারী হুজাইফাকে সারের ডিলারশীপ বাতিলের দাবী জানাচ্ছেন কৃষক সমাজ । সার পাচার কারীকে সারের ডিলার নিয়োগ দেয়ায় কৃষক সমাজ ভোগছেন হতাশা ও আতঙ্কে এবং সার চোরাচালানে দন্ডিত লোককে পূনরায় ্ইউনিয়ন ডিলারশীপ দিলে তিনি আবারো সার পাচারের সাথে জড়িয়ে পড়বেন বলে তা বাতিলের জন্য কৃষকের পক্ষে দুইজন ব্যাক্তি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বরাবরে পৃথক পৃথক অভিযোগ করেছেন উত্তর ইউনিয়নের পুর্বকালীপুর গ্রামের মিছবাহ উদ্দিন ও সাচনা বাজার ইউনিয়নের জিয়াউর রহমান ।

উল্লেখ্য জামালগঞ্জ উপজেলায় ছোটবড় ১৪ টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন এবং ঐসব কৃষকরা তাদের রক্ত,ঘাম,শ্রম ঝরিয়ে বীজতলায় বীজ বপন করেন এবং পরবর্তীতে ধানের চারা বড় হলে তা জমিতে লাগিয়ে বোরো ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন । কিন্তু সার ডিলার সঠিক মূল্যে স্থানীয় কৃষকদের মাছে বিক্রি না তকরে অধিক মুনাফায় অবৈধভাবে পাচারের কারনে সময়মতো সার সংকট দেখা দেয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হবার আশংকা ও আতঙ্কে আছে কৃষক সমাজ। সার পাচারকারী সরকার কর্তৃক অর্থদণ্ড প্রাপ্ত হুজাইফাকে সার ডিলারশীপ বাতিলের জোড় দাবী জানান সাধারন কৃষক ।

এ ব্যাপারে অভিযোগকারী মিছবাহ উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,ঐ ইউনিয়নে যাকে সারের ডিলারসীপ দেয়া হয়েছে তিনি আগেও একবার ডিলারসীপ নিয়ে কৃষকদের মাঝে সার সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি না করে অধিক মুনাফার জন্য সার পাচারকালে প্রশাসনের লোকজনের নিকট ধরা পড়লে ত্রিশহাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সুতরাং তার ডিলারশীপ বাতিলের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ ব্যাপারে হুজাইফা মাহমুদ ফাহাদ এর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ব্যস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন,আমি নতুন যোগদান করেছি,যে ঘটনার কথা বললেন তা আমার আসার আগের। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না ।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় বক্তব্যে জানা সম্ভর হয়নি। ##

 

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ