কয়রায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

9 November 2026, 11:33:36

 

কয়রা প্রতিনিধিঃ

কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সেটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃঙ আহাদ আলী, কয়রা আইনজীবী সমিতির  এ্যাডঃ আকবার হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, সহকারী সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালি মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা, কমলেশ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ