ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি কর্তৃক সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে ব্রজগোপাল বণিককে আহবায়ক ও রতীশ গোস্বামীকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক কর্তৃক স্বাক্ষরিত প্যাডে এই ১১ সদস্য পৌর কমিটির অনুমোদন প্রদান করা হয়।
সুনামগঞ্জ পৌর কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হচ্ছেন শামীম তালুকদার ভানু,স্বপন দাস,শ্যামল কান্তি রায়,নিতাই চন্দ,চমক সেন,সুষেন পাল,টিটু দে,লিপন বৈদ্য ও রুবেল পাল প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক গণমাধ্যমকে জানান,সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি অধঃস্তন ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী আগামী(তিন মাসের) ৯০ দিনের মধ্যে পৌর শাখা কমিটির সম্মেলন আয়োজনের মাধ্যমে গনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সিদ্ধান্তবলী যথাযথভাবে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

