জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

1 November 2026, 11:44:53

 

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
৫২ বছর স্থানীয়দের অবৈধ দখলে থাকা ১০০ একর জমির ফসল উদ্ধার করে নিলামে বিক্রীর পর রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়ালিউর রহমান রুবেল। দীর্ঘ ৫২ বছর ধরে এই সম্পত্তি অবৈধভাবে ভোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত (মৃত বলেশ্বর নদের পাশে জেগে ওঠা জমি) প্রায় ১০০ একর জমি রয়েছে। সরকার এই জমি থেকে স্বাধীনতার পর ১৯৭২ ও ১৯৭৩ সালে বিভিন্ন এলাকার ১৩০ পরিবারকে ৫৬ একর জমি স্থায়ী বন্দোবস্ত নেয়। কিন্ত তাদের বাড়ী দূরে থাকার ফলে যাদের জমির সামনে চর জেগেছে তারা এই জমি জোরপূর্বক ভোগ করে এবং সেখানে কলা বাগান ও সুপারি গাছের চাষ করে।
গত ১ মাস আগে জিয়ানগর উপজেলা প্রশাসন উক্ত জমিতে সুপারি পাড়তে গেলে অবৈধ দখলদাররা প্রশাসনের উপর হামলা চালায়। এরপর গতকাল শনিবার জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়ালিউর রহমান রুবেল প্রশাসনের ব্যাপক উপস্থিতিতে জীবনের ঝুকি নিয়ে উক্ত জমির সুপারি পেরে এনে প্রকাশ্য নিলামে বিক্রী করে রাষ্ট্রীয় কোষাগারে নগদ অর্থ (১৪২,০০০ টাকা) জমা প্রদান করেন।
এ ব্যাপারে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওয়ালিউর রহমান রুবেল বলেন, “দড়িচর গাজীপুর গ্রামে সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত প্রায় ১০০ একর জমি ৫২ বছর অবৈধ দখলে ছিল। ফলে সরকার অনেক রাজস্ব বঞ্চিত হয়। আমি শনিবার সেখানে পুনরায় অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় সম্পত্তি উদ্ধার ও উৎপাদিত সুপারি পেরে এনেছি। পরে প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রী করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ