কয়রায় সদ্য চাকুরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারীর বেতনভাতা সহ চাকুরী পূর্ণবহালের দাবিতে অবস্থান কর্মসূচি

1 November 2026, 5:52:03

 

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত ৩০ জন আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচুত্য করায় প্রতিবাদে চাকুরী পূর্ণবহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন হয়েছে।

রবিবার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মূল ফটকের পাশে চাকুরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারি এই অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, গত ২৬ /১০/২০২৬ তারিখে জেলা সিভিল সার্জন কার্যলয় থেকে একটি আদেশ দিয়ে আমাদের সবার চাকুরিচ্যুত করেছে। আমাদের ১৫ মাসের বেতন পাওনা আছে। চাকরি হারিয়ে আমরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি। আমারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মানবিক দিক বিবেচনা করে আমাদের চাকরি পূর্ণবহালের এবং পাওনা বেতন ভাতা দিয়ে আমাদের সবার নিজ নিজ কর্মস্থলে যোগদানের কার্যকর ব্যাবস্থা গ্রহণ অনুরোধ জানান ।

এসময় বক্তব্য রাখেন, সদ্য সিভিল সার্জন খুলনার নির্দেশে চাকুরিচ্যুত আউটসোর্সিং কর্মচারী মোঃ মাহাবুবুর রহমান, মোঃ মাসুদুর রহমান, মোঃ আফজাল হোসেন, আঃ রউফ, মোঃ আহম্মেদ মোস্তজা,আনিসুজ্জামান টুটুল,আঃ কাদের মোঃ আশিকুর রহমান ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ