রূপসায় উঠান বৈঠকে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা রিয়াজুল ইসলামের

30 October 2026, 9:54:09

 

রূপসা প্রতিনিধি :

রূপসায় খুলনা জেলা বিএনপি’র সদস্য, ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ,তরুণ সমাজের অহংকার চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা রিয়াজুল ইসলামের নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুরস্থ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকটিতে নৈহাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোকের সমাগম পরিলক্ষিত হয়। উঠান বৈঠকটিতে অসংখ্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত হয়ে মুহূর্তের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এটি উঠোন বৈঠক থেকে জনসভায় রূপান্তরিত হয়। এ উঠান বৈঠকের খবর পেয়ে আবাল- বৃদ্ধ -বনিতা সকলেই উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতা মোল্লা রিয়াজুল ইসলামের প্রতি অকন্ঠ সমর্থন ব্যক্ত করেন। আবেগ- আপ্লুত হয়ে আনন্দে অশ্রু ঝরিয়ে মোল্লা রিয়াজুল ইসলাম বলেন, আমি এলাকার সন্তান, এই এলাকায় বেড়ে উঠেছি ,আমাদের পরিবারের সবাই সম্পর্কে আপনারা অবগত আছেন। আমাকে ভালোবেসে আমার ডাকে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাকে চির ঋণী করে দিলেন। আমি বিএনপি’র রাজনীতি করি। তাই এ অঞ্চলের প্রতিটি মানুষের সুখে-দুখে আমি সব সময় পাশে থাকবো। আপনাদের এ ঋণ আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পরিশোধ করব। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার দল বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই ঋণ শোধ করার জন্য সব সময় পাশে থাকবে। আমি বিএনপি’র রাজনীতিতে সক্রিয় থেকে অনেক হামলা- মামলা নির্যাতনের শিকার হয়েছে। দল যদি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেয়। আমি নির্বাচিত হতে পারলে এলাকার সকল মুরব্বিদের নিয়ে আমি একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো। আর যদি মনোনয়ন না’পাই তাহলেও সুখে -দুখে সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালবাসায় আমি সিক্ত।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম বাবু। সাবেক ছাত্রনেতা শাহজামান প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন প্রফেসর ডা. জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দীন, মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্যা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মুক্তাদির বিল্লাহ, মেহেদী হাসান, নুরুল আমিন পাপ্পু, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি মো. আসলাম খান, মো. মুকুল, মোঃ আসাদুজ্জামান মিঠু, লুতফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ