রূপসায় বিএনপি নেতা মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
রূপসা প্রতিনিধিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দীন শেখের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন প্রান্তে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শত শত মোটরসাইকেল নিয়ে বহরটি বাগমারা গ্রামস্থ মহিউদ্দীন শেখের বাসভবন থেকে যাত্রা শুরু করে পূর্ব রূপসা, বাগমারা বাজার, নৈহাটি, দেবিপুর, উপজেলা সদর, ইলাইপুর, জাবুসা, ও চর রূপসা রবের মোড় হয়ে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে বাস ভবনে এসে শেষ হয়। এসময় মহিউদ্দীন শেখ ইউনিয়নবাসীর সাথে কুশল বিনিময় করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আলহাজ্ব আলেক মিয়া, মোঃ আলহাজ্ব এজাজ শেখ, আঃ সালাম শেখ, মোহাম্মাদ হানিপ, মোঃ মারুফ বিল্লাহ বাবু, এস এম মাহবুবুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আরিফুর রহমান বাবুল, মোঃ আসাদ শেখ, মাজাহারুল ইসলাম, মোঃ আঃ হালিম শেখ, মোঃ সুজা শেখ, মোঃ জাহিদ শেখ, শরিফুল ইসলাম, মাঈনুল হাসান, জুয়েল হাসান, নাজমুল শেখ, মোকারামিন, মোঃ আবুজার বাবু, তাসির শেখ, সিয়াম শেখ, মেহেদী হাসান মিঠু, মোঃ তহিববুল শেখ, ইকবাল শেখ, আবুল হাশেম, মেহেদী হাসানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। শোভাযাত্রাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

