সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

27 October 2026, 10:49:27

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার উত্তরপাড়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে চাদাঁবাজি করে আসছিলেন মোঃ হাসান আলী নামে এক বাটপার। তাকে ধনধোলায় দিয়ে তার অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

,মঙ্গলবার দুপুরে স্থানীয় ভূক্তভোগী লোকজনের আয়োজনে হালুয়ারঘাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতারক হাসান আলী উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজারের ঠেলাগাড়ি চালক মোঃ আব্দুল মালেকের ছেলে।

সে দীর্ঘদিন ধরে কখনো মোহনা টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পরিচয়ে আবার কখনো ডিবি পরিচয়ে সাধারন লোকজনসহ ছোটখাটো ব্যবসায়ীদের সাথে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ অনেকেরই রয়েছে।

মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন,শামীম আহমদ,শওকত আলী,দুলাল মিয়া,সাবাজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন,আজকে এই সাংবাদিক নামধারী বাটপার হাসান আলী দুলাল মিয়া ও শওকত আলীকে আটকিয়ে চাদাঁ দাবি করেন। তারা টাকা দিতে অস্বীকার করলে সে তাদের উপর হামলা চালিয়ে প্রায় বিশহাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন। হাসান আলীর এমন অপকর্মে অতিষ্ঠ উত্তরপাড়ের সুরমা ইউনিয়ন ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের মানুষজন। তারা এই অপসাংবাদিকতার বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে মানববন্ধনে আসা ভূক্তভোগূ শামীম আহমদ জানান,এই বাটপার হাসান আলীর যন্ত্রনায় আমরা অতিষ্ঠ। যেকোন সময় যে কারো নিকট সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষজনকে হয়রানি করে আসছিল। তার মতো ফাইভ পাশ হাসান আলি আদো কোন পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে কমংরত আছেন কিনা তার কোন প্রমান না থাকার পরও ভয়ভীতি দেখিয়ে গ্রামের সাধারন সহজ সরল মানুষজনকে ব্ল্যাকমেইল করে আসছিল।

এ ব্যাপারে অভিযুক্ত হাসান আলীর সাথে যোগাযোগ করা হলে মানববন্ধনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফোন রিসিভ না করার তার বক্তব্যে জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ