পাইকগাছায় পুলিশের অভিযানে ৫ জনকে গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
পাইকগাছায় পুলিশের নিয়মিত অভিযানে নাশকতার মামলা ও মাদক উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৬ অক্টোবর রাতে উপজেলার চাঁদখালী চককাওয়ালী থেকে কার্যক্রাম নিষিদ্ধ সাবেক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইটভাটা মালিক আব্দুল হালিম খোকনকে গ্রেফতার করেন এসআই মঞ্জরুল ও মনিরুজ্জামান। জানাগেছে,আটক আঃ হালিম থানার ১৪/২৪ এর রাজনৈতিক মামলার এজাহার নামীয় আসামী। ইতোপূর্বে সে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
এদিকে একই সময়ে দু’পুলিশ কর্মকর্তা চাঁদখালী বাজার ১৫ বছরের এক কিশোরী কে ১শ ২গ্রাম গাঁজাসহ আটক করেন, পুলিশ এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-২৬।
এদিকে এসআই কৃপাসিন্ধু মৃধা ও আজিমউদ্দীন গদাইপুর থেকে ২ শ ২০ গ্রাম গাঁজাসহ এরশাদ আলী(৪৪) ও একরামূল (৩০) নামে দু, মাদককারবারিকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে, যার নং- ২৫।
এছাড়া মঙ্গলবার দুপুরে চাঁদখালীর হাসিমপুর থেকে এএসআই রবিউল ইসলাম গাঁজাসহ মামুন সরদার(৪৮) নামে এক মাদকাসক্তকে আটক করেছেন।
এ বিষয়ে থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক-জুয়া,চুরি, কিশোর গ্যাংসহ সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে, যার অংশ হিসেবে বিশেষ এ অভিযানে তাদের কে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

