সাবেক জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসানের স্ত্রী’র মৃত্যু ; দাফন সম্পন্ন

15 October 2026, 9:45:05

রূপসা প্রতিনিধি :

খুলনা জেলার সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসানের স্ত্রী তামান্না দীর্ঘদিন দূরারোগ্য রোগের চিকিৎসাধীন অবস্থায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪:৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে দেড় মাসের শিশুপুত্র সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আসর বাদ মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত উপজেলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তাদির বিল্লাহ, তায়িফ উদ্দিন দারা, যুবদল নেতা মাইনুল হাসান,দেলোয়ার হোসেন,মাসুদ মীর,শাহজামান প্রিন্স,ওসমান গনি,বিএনপি নেতা ফিরোজ মীর।
আরোও উপস্থিত ছিলেন, রূপসা- বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোল্লা আনারুল ইসলাম,রহমত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মো: মুজিবর রহমান,নৈহাটি বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তারেক, বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, যুবনেতা রমজান শেখ,নুরুল্লাহ,ছাত্রনেতা আল শাহরিয়ার রাতুল,মাহমুদুল হাসান,দিপু, মানিক প্রমূখ।
জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা নাঈম সেখ।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ