রূপসায় অগ্নিকাণ্ডে দোকানঘর পুড়ে ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিনিধি :
রূপসা নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের রূপালী সী ফুড লিঃ এর সামনে খুলনা – মোংলা মহাসড়কের পাশে ৮ টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা কালামের ভাতের হোটেলের চুলা থেকে বা যে কোন দোকানের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূচনা হতে পারে। ৬ তারিখ রাতের প্রারম্ভে মধ্যরাত ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করে দেয় এবং ফায়ার সার্ভিস অফিসে জানায়।কিন্তু ফায়ার ব্রিগেড স্টেশন দূরে হওয়ায় রেডি হয়ে আসতে ৪৫ মিনিটের মতো সময় লাগে।ততক্ষণে দোকানগুলি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।আর দোকান ঘরের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনে পুড়ে তছনছ হতে দেখে কষ্টে হতবিহ্বল হয়ে যায়।তাদের বুকে বোবা কান্না মুখে আহাজারি প্রকাশ পায়। অগ্নিকান্ডের ঘটনায় কালামের ভাতের হোটেল,রুবেলের সিগারেট ও ফ্লেক্সিলোডের দোকান, সুজনের মুদি দোকান,মোতালেবের চা -এর দোকান,আল আমিনের খৈল-ভূষির দোকান, হুজুরের হোমিওপ্যাথি ঔষধের দোকান ও একটি পান- সিগারেটের দোকান পুড়ে ভস্মীভূত হয়।শেষ মুহূর্তে ফায়ার সার্ভিস উপস্থিত হলে জনসাধারণ তাদের উপর অসন্তোষ প্রকাশ করেন।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে ক্ষয়ক্ষতির পরিমানের হিসাব এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

