শিক্ষাগুরু

5 October 2026, 11:58:12

✍️ নাসির ফরহাদ 

 

আজ বিশ্ব শিক্ষক দিবস
আজ ফিরে দেখি পেছন পানে,
জীবনের সেই প্রথম প্রভাতে
যাঁরা ধরেছিলেন হাতখানি।

যাঁদের হাতে শিখেছি অক্ষর,
শিখেছি স্বাক্ষর,
শিখেছি শব্দের ভেতর থেকে
জীবনের অর্থ খুঁজে নিতে।

যাঁদের কণ্ঠে ছিল কঠিন শাসন
হৃদয় ছিল মমতায় ভরা ;
যাঁদের চোখের কঠোর দৃষ্টি
ছিল আমাদের স্বপ্নের দিশা ।

তাঁরা শুধু বই-ই পড়াননি,
শিখিয়েছেন মানুষ হতে;
অন্ধকারে আলো খুঁজতে,
হেরে গিয়ে আবার ঘুরে দাঁড়াতে।

আমরা আজ যত দূর এসেছি
কত নাম, কত পরিচয়,
কত সাফল্যের অহংকার!
তবু সেই সাফল্যের প্রতিটি সিঁড়ির নিচে
নীরবে পড়ে আছে
কোনো এক শিক্ষকের
অমলিন পদচিহ্ন।

একজন শিক্ষক হয়তো
আমাদের জীবনে থাকেন কয়েকটি বছর,
কিন্তু তাঁর শেখানো এক একটি বাক্য
থেকে যায় সারাজীবন।

তাই আজ শ্রদ্ধায় মাথা নত করি
সকল শিক্ষাগুরুর চরণে
যাঁরা নিজে জ্বলে
আমাদের পথ আলোকিত করেছেন।

যাঁরা আজ নেই,
তাঁদের স্মরণে নীরব চোখে কৃতজ্ঞ চিত্তে প্রণাম।
আর যাঁরা আছেন,
তাঁদের জন্য হৃদয়ের গভীর থেকে বলি

স্যার,
আপনাদের দেওয়া আলোতেই
আমাদের পথচলা।
আপনাদের ঋণ শোধ করার নয়
শুধু আপনাদের দেখানো পথে মানুষের মতো
মানুষ হয়ে বেঁচে থাকাই হোক
আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি।

শুভ বিশ্ব শিক্ষক দিবস।

সকল শিক্ষাগুরুর প্রতি
বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

 

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ